সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি

২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ PM
 জামায়াতের এমপি

জামায়াতের এমপি © টিডিসি ফটো

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ মুহা. রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় অধিবেশন পরিচালনাকারী স্পিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখছিলেন। এ সময় তাকে থামিয়ে দিয়ে স্পিকার বলেন, ‘সংসদ সদস্য একটু অপেক্ষা করেন, আমাদের একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার কী অসুস্থ? এখানে একজন ডাক্তার রয়েছেন, আমরা পাঠাচ্ছি।’

এরপর তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার জন্য একজন চিকিৎসককে পাঠানোর ব্যবস্থা করা হয়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বোয়িং কেনার চুক্তি হতে পারে: …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লে ১০ হাজার কোটি লোকসান কমবে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে শ্রেণিতে প্রথম ধাপে ভর্তি শেষ হচ্ছে আজ, ক্লাস শুরু ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬