তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন

০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

প্রশাসনিক কাজের গতিশীলতা আনতে বিসিএস প্রশাসন ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, চারজন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বিভিন্ন বিভাগে ন্যস্ত করা হয়েছে এবং অন্য দুই কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক ও বিভাগীয় কার্যালয়ে গুরুত্বপূর্ণ নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু

ইউএনও হিসেবে নতুন দায়িত্ব পালনের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফয়সাল আহমেদকে ময়মনসিংহ বিভাগে এবং রাজউক-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

একই আদেশে সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আরিফকে রংপুর বিভাগে এবং পটুয়াখালীর দশমিনার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। পদায়নকৃত এসব কর্মকর্তাদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সুবিধার্থে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করেছে সরকার।

এছাড়াও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬