রাজধানীর ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

২৮ মার্চ ২০২৬, ০১:৫২ PM
ডিএনসিসি প্রশাসক মিল্টন

ডিএনসিসি প্রশাসক মিল্টন © সংগৃহীত

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কায় রাজধানীর ৫৩৬টি স্কুলে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এই কর্মসূচির আওতায় উত্তর সিটি কর্পোরেশন এলাকার ৫৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন গণমাধ্যমকে জানান, সামনে বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীরা আবারও স্কুল-কলেজে ফিরছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতেই সিটি কর্পোরেশন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ৫৩৬টি স্কুলে পর্যায়ক্রমে মশক নিধন অভিযান চালানো হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে।

বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় কোনো ডেঙ্গু রোগী নেই উল্লেখ করে মিল্টন বলেন, ‘আমাদের সিটি করপোরেশনে কোনো ডেঙ্গু রোগী নেই এখন অবধি। আমরা যে উদ্যোগ নিয়েছি, তা বাস্তবায়নে আজ থেকে কাজ শুরু হয়েছে। স্কুলগুলোতে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে।’ তিনি আরও জানান যে, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ‘এই উদ্যোগ বাস্তবায়নে কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জিরো টলারেন্সের নির্দেশ রয়েছে।’ 

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬