প্রতারক চক্রের ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক করল সরকার

২৬ মার্চ ২০২৬, ০৮:২২ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৮:২৪ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেয়া টাকা হাতিয়ে নিতে দেশজুড়ে সক্রিয় হয়েছে প্রতারক চক্র। শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন মোবাইল নম্বরে মিথ্যা মেসেজ দিচ্ছে চক্রের সদস্যরা। বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পরে এবার সেই প্রতারণা থেকে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

বুধবার (২৫ মার্চ) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থীদের অনুকূলে উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতারক চক্র তাদের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্ন মোবাইল নম্বরে মেসেজ প্রদান করছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় উপবৃত্তি দেওয়ার জন্য কোন শিক্ষার্থীকে কোন ফোন নম্বরে যোগাযোগ করার জন্য কোনরূপ মেসেজ প্রদান করা হয় না।’ 

সেখানে আরো বলা হয়েছে, ‘বর্ণিত কারণে উপবৃত্তির অর্থ প্রাপ্তির জন্য কোন মোবাইল নম্বরে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।’

ট্যাগ: শিক্ষা
তৃতীয় ভাষা শেখাতে শিক্ষার্থীদের মতামত নেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ অক্টোবর ২০২৬
১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬