উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ মার্চ ২০২৬, ০৬:১১ PM
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন © সংগৃহীত

উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মত দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে এই ঋণ দেওয়া হবে। এই সুবিধাটি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে।

তিনি বলেন, এই ১০ লাখ টাকার ঋণ সরাসরি নগদ বা ক্যাশ হিসেবে দেওয়া হবে না। বরং বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় যেখানে আর্থিক সাপোর্টের প্রয়োজন হবে, যেমন— কোনো নির্দিষ্ট পেমেন্ট বা ফি দেওয়ার ক্ষেত্রে, ব্যাংক সরাসরি সেই পেমেন্ট সম্পন্ন করবে।

নুরুল হক নুর বলেন, সাধারণ ব্যাংকগুলো থেকে লোন নেওয়ার ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয়, কিংবা অনেক ধরনের জটিলতা থাকে। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যায়, তারা শেষ পর্যন্ত সেসব দেশে কোনো না কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়। এর ফলে বাংলাদেশ অনেকভাবে লাভবান হচ্ছে। একদিকে দেশের শিক্ষিত তরুণরা বিদেশে কাজের সুযোগ পাচ্ছে, অন্যদিকে তারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে। যে কারণে গ্যারান্টি ছাড়া ১০ লক্ষ টাকা ঋণের ব্যাংক সলভেন্সি সাপোর্টের একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬