নওগাঁয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

২৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ PM
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা © টিডিসি ফটো

নওগাঁ শহরের কালীতলা( কাঠপট্টি) এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি ঘরসহ সব ধরনের আসবাবপত্র পুড়ে যাওয়ার পর সরকারি সহায়তা পেল পরিবারটি। মঙ্গলবার (১৭ মার্চ)  রাত  ৮টার দিকে পুরাতন কাঠপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পরিবারের দাবি, সৃষ্ট অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকার মতো । ক্ষতিগ্রস্তরা হলেন, সাবেক অঞ্জনা ক্লথ স্টোরের স্বত্বাধিকারী প্রয়াত বিনয় বসাক (বেনু বসাক)-এর দুই ছেলে বাবলু বসাক ও বলাই বসাক।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে দ্রুত টিনশেড নির্মিত চারটি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের ছাউনি, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু মুহূর্তেই ভস্মীভূত হয়। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এ ঘটনায় প্রায় ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষে থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় দুই পরিবারের মাঝে সরকারি ৪ বান্ডেল ঢেউটিন, টিন মেরামতের জন্য ১২ হাজার টাকা, ৪ বস্তা শুকনো খাবার, ১০ টি কম্বল ও নগদ ১৫ হাজার প্রদান করা হয়। এ সময় নওগাঁ সদর উপজেলার সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত ছিলেন। 

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬