প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন এবিএম আব্দুস সাত্তার

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ PM
এবিএম আব্দুস সাত্তার

এবিএম আব্দুস সাত্তার © সংগৃহীত

অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব মোহাম্মদ রফিকুল হক এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এবিএম আব্দুস সাত্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব ছিলেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নেতৃত্বের পদ গ্রহণও অন্তর্ভুক্ত ছিল। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদান করেন। কর্মজীবন জুড়ে অসংখ্য উচ্চ পর্যায়ের পদে অধিষ্ঠিত ছিলেন এবিএম আব্দুস সাত্তার। অবসর গ্রহণের পর জনপ্রশাসন সংস্কার, সমাজকল্যাণ এবং রাজনৈতিক ওকালতিতেও সক্রিয় ছিলেন তিনি। পরে রূপালী ব্যাংক পিএলসির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিএনপির পক্ষে লবিং এবং আন্তর্জাতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬