জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ PM
মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম পূর্ণাঙ্গ কর্মদিবস শুরু করেছেন তিনি। এদিনই সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

আজ বুধবার তথ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যা ৭টায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচারিত হবে।

দিনের শুরুতে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুন: বিদায়ী প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের কী হবে, যে সিদ্ধান্ত এলো

এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে পৌঁছেছেন। সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রথম অফিস করছেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি।

বিকেল ৩টায় সচিবালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন সরকারের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারমূলক প্রকল্পগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বৈঠক শেষে বিকেল ৪টায় সরকারের সিনিয়র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬