জনতার সামনে এক মঞ্চে আসছেন বিএনপি-জামায়াত প্রার্থী!

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ PM
ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক

ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের সব প্রার্থীকে নিয়ে ধারাবাহিক সমাবেশের উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। আজ সোমরার (২ ফেব্রুয়ারি) নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি। আগামী ৫ ও ৮ ও ৯ ফেব্রুয়ারি এসব জনসভা হবে।

বিএনপি ও কমিউনিস্ট পার্টির প্রার্থীকে দেওয়া আমন্ত্রণপত্রের ছবি যুক্ত করে দেওয়া ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশাকরি আগামী ৫, ৮, ৯ ফেব্রুয়ারি আমাদের জনসভায় উপস্থিত হয়ে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। এই প্রত্যাশায়।’

জানা যায়, শিশির মনিরের উদ্যোগে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে জনপদের উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ধারাবাহিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সমাবেশে বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় মাঠে (শ্যামারচর বাজার) প্রথম গণসমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাল্লার শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ও ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় দিরাই পৌরসভার মিনি স্টেডিয়ামে জনসভা হবে।

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬