বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ PM
কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশবাসী একটি নতুন বাংলাদেশ পাবে। এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজার ছেলে রাজা হোক—এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এ দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, ‘১২ তারিখ আমরা নিজেরা “হ্যাঁ” ভোট দেব এবং দেশের জনগণকে “হ্যাঁ” ভোট দিতে উদ্বুদ্ধ করবো। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।’

জামায়াত আমির বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। এ জন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাফ হবে না, ইনশাআল্লাহ।’ সমাবেশে তিনি প্রতিটি আসনের প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং যুবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।’

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন এবং মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে।’

এর আগে মহেশখালীর জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই এ দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলেই সেটিই হবে প্রকৃত বিজয়—আমিও সেই বিজয়ের অংশ হব, ইনশাআল্লাহ।’

সকাল ১০টায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এতে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মো. সিগবাতুল্লাহ সিফাত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. পারভেজ।

মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দেওয়ার উদ্দেশে রওনা হন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
  • ১৭ মে ২০২৬
বুয়েট উপাচার্য ছিলেন বাবা, ছেলে হলেন ডুয়েট উপাচার্য
  • ১৭ মে ২০২৬
সিনিয়র প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২২ মে পর্…
  • ১৭ মে ২০২৬
কোলম্যানকে কোচ হিসেবে পেতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন…
  • ১৭ মে ২০২৬
৩ বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এসএসসির এক পরীক্ষার্থীকে …
  • ১৭ মে ২০২৬
হামলায় আহত ডাক্তারকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী …
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081