৩৬টির আপিল শুনানি শেষে কতটি বৈধ, বাতিল-স্থগিত কত?

১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম দিনে মোট ৩৬টি আবেদন শুনানি সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) থেকে এই শুনানি শুরু হয়। দুপুর ১টার মধ্যে লাঞ্চ বিরতির আগে ৩৬টি আবেদন শুনানি শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুরের বিরতির আগে ২৬টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। আর ৬টি আবেদন পুনরায় বাতিল করা হয়েছে এবং ৪টি আবেদন স্থগিত রাখা হয়েছে।

শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সূচি হলো: ১০ জানুয়ারি ০১-৭০, ১১ জানুয়ারি ৭১-১৪০, ১২ জানুয়ারি ১৪১-২১০, ১৩ জানুয়ারি ২১১-২৮০, ১৪ জানুয়ারি ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ থেকে অবশিষ্ট আবেদন।

শুনানি শেষে রায়ের অনুলিপি মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০-১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩-১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬-১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

ট্যাগ: ইসি
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬