টাঙ্গাইলে বিমান বাহিনীর ফায়ারিং এলাকায় যান চলাচল এড়ানোর অনুরোধ

০৯ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ PM
টাঙ্গাইলে বিমান বাহিনী লোগো

টাঙ্গাইলে বিমান বাহিনী লোগো © সংগৃহীত

টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কার্যক্রম চলাকালে নিরাপত্তার স্বার্থে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত দিনগুলোতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক দ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম চলবে। এ সময় ফায়ারিং রেঞ্জের তিন কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬