চট্টগ্রামের ৩ থানায় ওসি রদবদল: নতুন দায়িত্বে যারা

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ PM
 চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন তিন থানায় ওসি রদবদল করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে সদরঘাট, চান্দগাঁও এবং ডবলমুরিং থানায় এই পরিবর্তন আনা হয়।

আদেশ অনুযায়ী, সদরঘাট থানার বর্তমান ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে সিএমপি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তাদের পরিবর্তে এই তিন থানায় নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। সদরঘাট থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী। চান্দগাঁও থানার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে। এছাড়া পাহাড়তলি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁন ডবলমুরিং থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬