ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৭৮০ জন

২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম জমাদানের শেষদিন আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর)। আজ রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্তর সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৭৮০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের (EC) জনসংযোগ শাখার পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক। তিনি বলেন,  সারাদেশে আজ দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ২৭৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩১ জন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এমপি প্রার্থীদের হাতে সময় আছে মাত্র এক দিন। মনোনয়ন ফরম বাছাইয়ের ক্ষমতা রিটার্নিং অফিসারের ওপর ন্যস্ত। তাই সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাখিল করা সব মনোনয়ন ফরম ২৯ ডিসেম্বর বিকেল ৫টার পরপরই নিরাপত্তার সঙ্গে রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।

ওই দিন বা তার আগের যে কোনো দিন প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়ন ফরম দাখিল করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদ ১২ এর (৩) অনুযায়ী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার তা গ্রহণ করবেন।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950