নির্বাচন নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা ইসির

১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © টিডিসি সম্পাদিত

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ভোটগ্রহণের তারিখের পূর্বেই ভোটকেন্দ্র ভোটারের চলাচল উপযোগী করতে হবে এবং ভোটকেন্দ্রের অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।

আরও বলা হয়েছে, ভোটকেন্দ্রে বিদ্যমান সিসিটিভি সংযোগ সচল রাখতে হবে। যেসব কেন্দ্রে সিসিটিভি সংযোগ নেই, সেসব কেন্দ্রের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিনের জন্য সিসিটিভি সংযোগের ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হবে।

এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের ভোটের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে সাইক্লোন সেন্টারে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬