রাজনৈতিক দলের সঙ্গে ইসির দ্বিতীয় পর্বের সংলাপ শুরু

১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৭ PM
নির্বাচনকে সামনে রেখে ১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ

নির্বাচনকে সামনে রেখে ১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ © সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ২টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়। 

নির্বাচন কমিশন সচিবালযের সিনিয়র সচিব আখতার আহমেদের সঞ্চালনায় সংলাপে স্বাগত বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

এর আগে সকাল ১০টায় প্রথম পর্বে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হয়। সংলাপে অংশ নেওয়া ৬টি রাজনৈতিক দল হলো- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সবমিলিয়ে আজকে মোট ১২টি নিবন্ধিত দলকে সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর তিনজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংলাপের ১১টি এজেন্ডা হলো- তফশিল ঘোষণার পূর্বে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয়; তফশিল ঘোষণার পর আচরণ বিধি প্রতিপালন; আচরণ বিধি অনুসারে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন; প্রার্থীদের সংগে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন; Out of country vote (OCV) In country postal vote (ICPV) বাস্তবায়ন; তফশিল ঘোষণার পর নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা; Misinformation
Disinformation প্রতিরোধ; নির্বাচনে AI এর অপব্যবহার নিয়ন্ত্রণ; সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে কোন বৈষম্য না করা; ধর্মীয় উপসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা; AI Generated Video দ্বারা প্রতিপক্ষ, লিঙ্গ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা।

সংলাপে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ,  মোঃ আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তা ও দলগুলোর প্রতিনিধিরা। 

প্রসঙ্গত, ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে কমিশনের।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9