নির্বাচনের সময় শ্বশুরবাড়ি এলাকায় কারও পোস্টিং হবে না: প্রেস সচিব

২৯ অক্টোবর ২০২৫, ১০:৩৫ PM
প্রেস সচিব শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় যেন কারও পোস্টিং দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময় মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় যেন কারও পোস্টিং না হয় এবং কোনো এলাকায় আত্মীয়-স্বজন নির্বাচনে দাঁড়ালে সেখানেও যেন পদায়ন না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচনী প্রস্তুতি বিষয়ে একটা উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বেশকিছু নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে- নির্বাচনে আর্মি ও নেভির ৯২ হাজার ৫০০ এর মতো সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ৯০ হাজার থাকবে সেনা সদস্য বাকিটা নৌবাহিনী সদস্য। এছাড়া নির্বাচনের ৭২ ঘণ্টা আগে এবং ৭২ ঘণ্টা পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় বিশেষ প্রস্তুতি থাকবে। 

আরও পড়ুন: ভর্তি সহায়তা বইয়ের বাজারে কোচিং সেন্টারের দাপট, চাপে প্রকাশকরা

তিনি বলেন, যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন সেখানে তারা রিটার্নিং অফিসার হোন, পোলিং অফিসার হোন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হোন, তিনটা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে, তাদেরকে নির্বাচনে যুক্ত করা যাবে না। 

প্রেস সচিব বলেন, প্রায় দুই ঘণ্টার বৈঠকে সোশ্যাল মিডিয়ার ডিসইনফরমেশন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ পদায়ন, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়।

তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন– কীভাবে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। সেটা নিয়ে আজকের বৈঠকে বড় ধরনের আলাপ হয়। দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে, সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি। যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন। এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত থাকে, সে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিটিভির একটা সংসদ টেলিভিশন ছিল, এখন যেহেতু সংসদ নেই, সেজন্য সংসদ টিভিকে ইউজ করে ইলেকশন রিলেটেড যতগুলো মেটেরিয়ালস আছে, সেগুলো এরা দিতে চাচ্ছে।  

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9