মেট্রোরেল দুর্ঘটনা, তদন্তে ৫ সদস্যের কমিটি

২৬ অক্টোবর ২০২৫, ০৫:০৭ PM
মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত © টিডিসি সম্পাদিত

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা বলেন, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। দুই সপ্তাহের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। 

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া   তার পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে চাকরির ব্যবস্থা করা হবে মেট্রোরেলে।

উল্লেখ্য, উপদেষ্টার ওই ঘোষণার পর বিকেল ৩টার দিকে আংশিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আপাতত শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে বলে জানান তিনি।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬