জুলাই সনদ স্বাক্ষর

অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন, বৃষ্টিতে বিলম্ব

১৭ অক্টোবর ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:০৮ PM
জুলাই সনদ

জুলাই সনদ © প্রতীকী ছবি

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের জন্য সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে।

আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। বিকেল চারটায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। 

তবে সবকিছু পরিকল্পনা মাফিক চলছে এবং অতিথিদের কেউ কেউ ইতোমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন বলে প্রেস উইং জানায়। তারা আরও জানায়, আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার অপেক্ষায় আছি।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬