জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ

১৭ অক্টোবর ২০২৫, ০২:১১ PM
জুলাই যোদ্ধা

জুলাই যোদ্ধা © সংগৃহীত

জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাই যোদ্ধাদের উদ্দেশে এই কথা জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে। যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে।’

এসব বিষয়ে কমিশন এবং দলগুলোর পার্থক্য নেই বলেও জানান তিনি।
 
কমিশনের সহ-সভাপতি বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো।’ বিকেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে উল্লেখ করে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের চলে যাওয়ার আহ্বান জানান আলী রীয়াজ।
 
এদিকে কমিশনের সহ-সভাপতির আহ্বানে রাজি নন জুলাই যোদ্ধারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকার বাইরে নিয়ে যান। এতে ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন এবং বাহিরে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬