জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও আগুন

১৭ অক্টোবর ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ PM
জাতীয় সংসদ ভবনের সামনে রণক্ষেত্র

জাতীয় সংসদ ভবনের সামনে রণক্ষেত্র © টিডিসি ফটো

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন এবং বাহিরে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টার দিকে বিভিন্ন দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেয় ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা। জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থলে ছিল। এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে যান। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসেন।

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা ব্যবসায়ী সমিতির
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬