আওয়ামী লীগ ছাড়া ভোট হলেও নির্বাচিত সরকারের সাথে কাজ করবে ভারত

  • বাংলাদেশের সাংবাদিকদের জানালেন ভারতের পররাষ্ট্র সচিব
০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ PM
বিক্রম মিশ্রি

বিক্রম মিশ্রি © সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘কোনোরকম বিলম্ব ছাড়াই জাতীয় নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের জনগণের ভোটে যে সরকারই ক্ষমতায় আসুক, ভারত তার সঙ্গেই কাজ করবে।’

আজ সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো একটি আইনি বিষয়, এ নিয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলেও ভারতের অবস্থান অপরিবর্তিত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক যুগ্ম সচিব বি শ্যাম, ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9