জাতীয় বেতন স্কেল নিয়ে জরিপ শুরু আজ, মতামত দেবেন যারা

০১ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ AM
জাতীয় বেতন কমিশনের অনলাইন জরিপ শুরু হচ্ছে আজ

জাতীয় বেতন কমিশনের অনলাইন জরিপ শুরু হচ্ছে আজ © ফাইল ছবি

জাতীয় বেতন কমিশনের অনলাইন জরিপ শুরু হচ্ছে আজ বুধবার (১ অক্টোবর)। এতে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী ও সরকারি প্রতিষ্ঠান প্রধানরা তাদের মতামত দিতে পারবেন। এর আলোকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদেরও মতামত দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় বেতন কমিশন, ২০২৫ কর্তৃক পরিচালিত ‌‌‘জাতীয় বেতন স্কেল বিষয়ক অনলাইন জরিপ ২০২৫’ মাঠ পর্যায়ে আজ ১ অক্টোবর হতে ১৫ অক্টোবর পর্যন্ত ‌চলবে।

আরও বলা হয়েছে, এ সময়ে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী ও সরকারি প্রতিষ্ঠান প্রধানের মতামত অনলাইন প্লাটফর্মে নেয়ার নিমিত্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক একটি ওয়েব অ্যাপ্লিকেশন প্রস্তুত করা হয়েছে। এ অ্যাপ্লিকেশনের লিংকটি জাতীয় বেতন কমিশনের ওয়েবসাইটে (paycommission 2025.gov.bd) পাওয়া যাবে।

আরও পড়ুন: শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন, অপেক্ষা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর

এ অবস্থায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সব কর্মকর্তা-কর্মচারীকে কমিশনের ওয়েবসাইটে (paycommission 2025.gov.bd) সংশ্লিষ্ট প্রশ্নপত্রে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬