সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে কাজ শুরু

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ফটো

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে ইতোমধ্যে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন- ২০২৫। একটি ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন ৪টি প্রশ্নমালা তৈরি করেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫ ইতোমধ্যে তার কাজ শুরু করেছে। একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে অনলাইনে মতামত গ্রহণের জন্য কমিশন মোট ৪টি প্রশ্নমালা তৈরি করেছে। শুধু চাকরিজীবীদের জন্য একটি সর্বসাধারণের জন্য একটি প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন / সমিতির জন্য একটিসহ মোট ৪টি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।’

এতে আরও বলা হয়, ‘সকল প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd -এ পাওয়া যাবে। আগামী ১৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে আগ্রহী চাকরিজীবী/ব্যক্তি/প্রতিষ্ঠান/সমিতি উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন। অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক হলে অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে জানাতে পারবেন।’

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬