ভোটকেন্দ্রে নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যাম কেনার অনুমোদন, ব্যয় ৪০০ কোটি টাকা

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ PM
৪০ হাজার বডিওয়্যার ক্যামেরা কেনার অনুমোদন

৪০ হাজার বডিওয়্যার ক্যামেরা কেনার অনুমোদন © সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডিওয়্যার ক্যামেরা (বডিক্যাম) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এসব ক্যামেরা কিনতে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “পুলিশের জন্য ৪০ হাজার বডিক্যাম কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে।”

এর আগে গত ৯ আগস্ট রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় ভোটের সময় নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াতে বডিক্যাম কেনার বিষয়টি নিয়ে আলোচনা হয়।

পরদিন প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দ্রুত এসব ক্যামেরা কেনার সিদ্ধান্তের কথা জানানো হয়।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬