দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ PM
জাহাঙ্গীর আলম চৌধুরী

জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর বিকেলে কুর্মিটোলায় র‍্যাব সদরদপ্তরে অধিনায়ক সম্মেলনে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, এখনও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজা মণ্ডপের কাজ চলছে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ পূজামণ্ডপ ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। পার্শ্ববর্তী দেশের মিথ্যা তথ্যের বিপরীতে দেশীয় গণমাধ্যমে সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। র‍্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীতে অবসরপ্রাপ্তদের নিয়োগ রাষ্ট্রের প্রয়োজনেই দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নিয়ম অনুযায়ী তাদের পদায়ন করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে র‌্যাবের যে কর্মকাণ্ড, সেগুলো এখন আর নেই। এখন র‌্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রসংশা করে। এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরমেন্স অনেক ভালো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছেন।

আরেক প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমাদের দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। দু-একটি জায়গায় হয়তো ছোটখাটো দু-একটি ঘটনা ঘটতে পারে, যেটি হয়তো অসাবধানতাবশত হতে পারে। তবে প্রতিটি পূজামণ্ডপে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের একটি ঘটনা নিয়ে পাশ্বর্বর্তী দেশ অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা সংবাদ প্রচার করছে। ফলে এসব মিথ্যা সংবাদের বিপরীতে আপনাদের (সাংবাদিক) পাল্টা সত্য সংবাদ প্রচার করতে হবে। একইসঙ্গে পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে যারা অবসরে গেছেন, এখন আবার তাদের নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ম মেনেই করা হচ্ছে। এ ধরনের নিয়ম আগেও ছিল, এখনও আছে।

রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬
রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল…
  • ০৯ আগস্ট ২০২৬
পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬