দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে ড. ইউনূস, নিরাপত্তা জোরদার

০৭ আগস্ট ২০২৫, ১২:২১ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৪:২৭ PM
সচিবালয়ের এক নম্বর ভবন

সচিবালয়ের এক নম্বর ভবন © সংগৃহীত

উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন প্রফেসর ইউনূস।

জানা গেছে, সচিবালয়ে নতুন নির্মিত এক নম্বর ভবনের ৫ তলায় সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ের এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ট্যাগ: সচিবালয়
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬