জুলাই স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা

০৫ আগস্ট ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫৪ AM
গণভবনে নির্মাণাধীন কার্যক্রমগুলো ঘুরে দেখছেন প্রধান উপদেষ্টা

গণভবনে নির্মাণাধীন কার্যক্রমগুলো ঘুরে দেখছেন প্রধান উপদেষ্টা © আইএসপিআর

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গণভবনে নির্মাণাধীন কার্যক্রমগুলো ঘুরে দেখেন তিনি। 

জানা গেছে, জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ‍্যুত্থাণের  প্রেক্ষাপট, সংগ্রাম, শহিদ এবং বিজয়ের দলিলরূপে নির্মাণাধীন রয়েছে। নির্মাণাধীন এলাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, গণপূর্ত সচিব আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬