জুলাই সনদের ১০ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

২৭ জুলাই ২০২৫, ১২:৩৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১০:০৫ AM
ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ

ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ © সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া আগামীকাল সোমবারের (২৮ জুলাই) মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতে এ তথ্য জানান তিনি। দলগুলো ১০টি বিষয়ে একমত বলেও তিনি জানান। 

রোববার (২৭ জুলাই) সকালে সংলাপের শুরুতে আলী রীয়াজ বলেন, খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর পর স্বাক্ষর করতে দিনক্ষণ নির্ধারণ করা হবে। দলগুলোর মতামতের ভিত্তিতে তিন দিনের মধ্যেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ ও পুলিশ কমিশন- এ তিন বিষয় নিয়ে আলোচনার মূল ফোকাস নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অমীমাংসিত বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। ২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ১০টি বিষয়ে দলগুলো একমত হয়েছে। এর মধ্যে কয়েকটিতে নোট অব ডিসেন্টও রয়েছে। 

আরও পড়ুন: জামায়াত-শিবির হয়েছে ‘জাশি’, বিএনপি-ছাত্রদল ‘বিছা’, আছে ‘শাহবাগী’-‘শিশু দল’ ট্যাগও

সাতটি বিষয়ে ঐকমত্য হয়নি জানিয়ে তিনি বলেন, তিনটি বিষয়ে আজ আলোচনার প্রস্তাব দেয়া হবে। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে। নাগরিক অধিকার সম্প্রসারণে সব রাজনৈতিক দল একমত হয়েছে। যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়গুলোতে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন সংলাপ শেষ করতে চায়।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9