বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন, হাসপাতালে ভর্তি ৪৮ 

২৭ জুলাই ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৮:০৩ AM
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় ৩৪ জন প্রাণ হারিয়েছেন © ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৭ জুলাই) বিভিন্ন হাসপাতালের আহত ও নিহতের এ তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৩৬ ও নিহত ১৭, সম্মিলিত সামরিক হাসপাতালে (ঢাকা) ভর্তি ১১ ও নিহত ১৪, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার ও ইউনাইটেড হাসপাতালে একজন করে নিহত হয়েছেন।

আরও পড়ুন: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

এ ছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। টেলিফোনিক বার্তার মাধ্যমে প্রাপ্ত ও ডিএনএ টেস্টের ভিত্তিতে সিএমএইচের পাঠানো রিপোর্ট অনুযায়ী এ তথ্য দেওয়া হয়েছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬