দুদকে নতুন সচিব নিয়োগ

১৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
দুর্নীতি দমন কমিশন (দুদক)

দুর্নীতি দমন কমিশন (দুদক) © লোগো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। এর আগে, তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

 

 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬