প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদকের অভিযান

১৯ মে ২০২৫, ০৮:২৭ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
দুদকের অভিযান

দুদকের অভিযান © টিডিসি ফটো

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন। আজ সোমবার (১৯ মে) দুদকের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেলের নেতৃত্বে ২ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের সহকারী পরিচালক সোহরাব হোসেন সোহেল জানান, ইন্সট্রাক্টরদের উপকরণ সামগ্রী বিতরণ রেজিস্ট্রার বিগত ২০১৯ সালের ১ অক্টোবরের পর লিপিবদ্ধ নেই। এছাড়া, পরীক্ষণ বিদ্যালয়ের স্লিপ বরাদ্দে অনিয়ম, ২০২৩-২৪ অর্থ বছরে ইউপিএস ক্রয়েও অনিয়মের তথ্য পাওয়া গেছে। 

এসব অনিয়মসহ সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে এবং প্রতিবেদনে অনিয়মের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে বলে জানান সোহরাব।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬