গোলাম রাব্বানীর ভাই এএসপি রুহানী সাময়িক বরখাস্ত

১৩ জুলাই ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১১:০৮ AM
শেখ হাসিনার সাথে গোলাম রাব্বানী ও গোলাম রুহানী

শেখ হাসিনার সাথে গোলাম রাব্বানী ও গোলাম রুহানী © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. গোলাম রুহানী কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২৩(ছ) ধারায় এটি পালায়ন (Desertion) হিসেবে গণ্য হওয়ায় তাকে ওইদিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি অনুযায়ী ঘোষিত ভাতা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬