২৬ জেলায় হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স

৩০ জুন ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:২৭ PM
তথ্য কমপ্লেক্স

তথ্য কমপ্লেক্স © সংগৃহীত

তথ্য শুধু জানার উপকরণ নয়, নাগরিকের অধিকার ও রাষ্ট্রচিন্তার ভিত্তি—এই উপলব্ধি থেকেই দেশের ২৬টি জেলায় নির্মাণ করা হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ শীর্ষক একটি প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১০৮ কোটি ৫ লাখ ৮৩ হাজার টাকা।

প্রকল্পটি বাস্তবায়ন করছে গণযোগাযোগ অধিদপ্তর। শুরু হয়েছে ২০২১ সালের জানুয়ারিতে, আর তা শেষ হওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে।

প্রকল্পের আওতায় ঢাকা ছাড়া অন্যান্য সাতটি বিভাগীয় শহরে সাততলা এবং ১৯টি জেলায় পাঁচতলা ভবন নির্মিত হবে। এর মধ্যে ১০টি জেলায় নির্মাণকাজ এগিয়ে চলেছে। টাঙ্গাইল ও মাগুরায় পাঁচতলা পর্যন্ত ছাদের ঢালাই সম্পন্ন হয়েছে। এখন চলছে ফিনিশিংয়ের কাজ। গোপালগঞ্জ ও বাগেরহাটে তৃতীয় তলার কাজ শেষ, চতুর্থ তলার নির্মাণ চলছে।

সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট ও বরিশালে ভিন্ন ভিন্ন স্তরে নির্মাণকাজ এগোচ্ছে। কুমিল্লা, পঞ্চগড়, রাঙ্গামাটি, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিরাজগঞ্জে জমি অধিগ্রহণ শেষ হয়েছে। জামালপুর ও রংপুরে প্রক্রিয়া চলমান। তবে দিনাজপুর, ঝিনাইদহ, শেরপুর, বান্দরবান, খুলনা, কুষ্টিয়া, পাবনা ও কক্সবাজারে এখনো জমি অধিগ্রহণ শুরু হয়নি।

প্রকল্প সূত্র জানায়, এখন পর্যন্ত ব্যয় হয়েছে ১২৯ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার টাকা, যা মোট প্রাক্কলিত ব্যয়ের ১১ দশমিক ৬৭ শতাংশ।

প্রকল্পের উদ্দেশ্য—জেলা তথ্য অফিসগুলোর অবকাঠামোগত ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, তথ্যপ্রযুক্তির সুবিধা সম্প্রসারণ এবং সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা ও সংস্কৃতির বিকাশ ঘটানো।

প্রতিটি তথ্য কমপ্লেক্সে থাকবে ডিজিটাল মাল্টিপারপাস সিনেমা হল, ইন্টারনেট সুবিধাসম্পন্ন সাইবার ক্যাফে, ডিজিটাল আর্কাইভ, আইসিটি ল্যাব ও আধুনিক তথ্যসেবা কাঠামো। সংশ্লিষ্টদের আশা, এসব কেন্দ্র ছাত্রছাত্রী, যুবসমাজ, গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক ধরনের সাংস্কৃতিক মিলনকেন্দ্রে পরিণত হবে।

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী
  • ১৭ জুলাই ২০২৬
সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল…
  • ১৭ জুলাই ২০২৬
ব্যবসায়ীর বাড়িতে দেড় ঘণ্টার ডাকাতি, ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্…
  • ১৭ জুলাই ২০২৬
হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৭ জুলাই ২০২৬
চিকিৎসক ছাড়াই অস্ত্রোপচার, ঢাবি শিক্ষকের মায়ের নষ্ট দাঁত রে…
  • ১৭ জুলাই ২০২৬
‘চাইলেই ভিসি হতে পারতেন, কিন্তু তিনি চাননি’—জাবির নতুন উপ-উ…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence