প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান, কী উপহার দিলেন

২৮ জুন ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১২:৪৯ PM
ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুল ও কেক পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।     

শনিবার (২৮ জুন) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তায় বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে জন্মদিনের কেক ও ফুলের তোড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে দেন।

এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম তা গ্রহণ করেন। প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রধান উপদেষ্টা।  

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬