নতুন পররাষ্ট্রসচিব হলেন আসাদ আলম সিয়াম

১৯ জুন ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৫:২৪ PM
আসাদ আলম সিয়াম

আসাদ আলম সিয়াম © সংগৃহীত

বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করা হয়েছে। তিনি দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ আদেশ আগামীকাল শুক্রবার (২০ জুন) থেকে কার্যকর হবে।

জানা গেছে, আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি অষ্ট্রিয়ার (ভিয়েনায়) জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬