ওয়াশিংটনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে খলিলুর রহমানের সাক্ষাৎ

১৯ জুন ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৫:১৩ PM
 ড. খলিলুর রহমান ও ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সাক্ষাৎ

ড. খলিলুর রহমান ও ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সাক্ষাৎ © সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিসহ বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর বিষয় নিয়ে আলোচনা করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একইসাথে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

ড. রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬