ঢাবির সব ইউনিটের চতুর্থ মনোনয়ন ও সাক্ষাৎকারের তারিখ প্রকাশ

৩০ মে ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৫:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সব ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির চতুর্থ বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। আগামীকাল শনিবার (৩১ মে) সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব ইউনিটের চতুর্থ মনোনয়ন প্রকাশ করা হয়েছে। যারা নতুন করে বিষয়  মনোনয়ন পেয়েছে তাদের সাক্ষাৎকারে উপস্থিত হয়ে মূল মার্কশিট সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকারের সময়সূচী জানতে ওয়েবসাইটে সংশ্লিষ্ঠ ইউনিটের নোটিশ দেখুন।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল পরবর্তী ‘বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম’ অনলাইনে ২ জুন পর্যন্ত প্রদান করা যাবে। যে সব শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ হয়েছেন এবং পূর্বে ‘বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম’ প্রদান করেছে তারা শুধুমাত্র ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য এলিজিবল বিষয়গুলো পূর্বের বিষয়গুলোর সাথে সংযুক্ত করে বিষয় পছন্দক্রম সম্পন্ন করবেন। 

আরও পড়ুন: রাবির বিষয় পছন্দক্রম শেষ কাল, পূরণ না করলে প্রার্থিতা বাতিল

যে সব শিক্ষার্থী মনোনয়ন প্রাপ্ত বিষয় দেখতে পারছেন না এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটের এলিজিবল বিষয়সহ ‘বিষয় পছন্দক্রম’ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে ব্যবসায় শিক্ষা ইউনিটের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফলাফল পুনঃপরীক্ষার মাধ্যমে চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে। মেধাক্রমে ১ থেকে ১২০০ পর্যন্ত ও কোটায় আবেদনকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২ জুনের মধ্যে বিস্তারিত ফরম পূরণ ও তাদের বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬