বাংলাদেশি থাকলে বৈধ চ্যানেলে পাঠান—ভারতকে স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫ জুন ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
জাহাঙ্গীর আলম চৌধুরী

জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

ভারতে বাংলাদেশি নাগরিক থাকলে তাদেরকে বৈধ চ্যানেলের মাধ্যমে পাঠানোর অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১৫ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদপরবর্তী সৌজন্য সাক্ষাৎ এবং কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে এ সব কথা বলেন তিনি।

ভারতের পুশইন চলছে, এ বিষয়ে কী পদক্ষেপ নেবেন– জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশইন চলছে। এ বিষয়ে আমি বহুবার বলেছি। এ বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। একইসঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিল, তার সঙ্গেও কথা হয়েছে। তাকে আমরা বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে প্রপার চ্যানেলে তাদের পাঠালে আমরা নেব। কিন্তু তাদের জঙ্গলের ভেতর-নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের (আচরণ) হওয়া উচিত না

তিনি আরও বলেন, আমরা অনুরোধ করছি, আমাদের যদি নাগরিক থাকে তাহলে তাদেরকে প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা তাদের নিয়ে নিব। এ বিষয়ে আমরা তাদেরকে বারবার বলে যাচ্ছি। 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950