পুলিশের কাছে থাকবে না যে অস্ত্র

১৪ জুন ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

মাঠপর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৪ জুন) বেলা ১১টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র। এরপর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।

আরও পড়ুন : ইউনিয়ন বিভাজনে ৫ হাজার মানুষের প্রশাসনিক ভোগান্তি

এপিবিএন ও থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।

এপিবিএনের প্রধান বড় সমস্যা গাড়ি উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য ২০০ গাড়ি আনা হচ্ছে। এ ছাড়া অন্যদের তুলনায় এপিবিএনের থাকার ব্যবস্থা ভালো। তবে থানা পুলিশের আবাসন অবস্থা খুবই খারাপ, তা নিরসনের চেষ্টা হচ্ছে।

নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি রয়েছে। ছোটখাটো ঘটনা ঘটবেই। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মার খাওয়ার ঘটনাও এমনই।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬