আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

১০ মে ২০২৫, ০৭:৪৮ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৯:৫৫ PM
লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী যারা এ ঘটনায় দায়ী বা দোষী সাব্যস্ত হবে, তাদের সবার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আজ শনিবার (১০ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে এবং কাউকে অ্যাটাচ করা হয়েছে। তিনি বলেন, যেহেতু এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ার কাজ চলমান বলে জানিয়ে সাংবাুদকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।


লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আরও বলেন, আমার আজকের বিমানবন্দর পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় সে সম্পর্কে বিস্তারিত জানা। ২০১১ সালের পর থেকে আমার ইমিগ্রেশন ক্রস করা হয়নি। তাই ইমিগ্রেশন প্রক্রিয়ার আপডেট জানতে এ পরিদর্শন। তিনি বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক উন্নত ও যুগোপযোগী হয়েছে। এ উন্নতির ধারা যেন অব্যাহত থাকে- এ আশা করছি।


পরিদর্শনকালে উপদেষ্টা ইমিগ্রেশনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশনে দায়িত্বরত কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

 

 

হাম ও উপসর্গ নিয়ে মারা গেল ৭ শিশু
  • ০৮ মে ২০২৬
যশোর কর অঞ্চলে চাকরি, পদ ১২২, আবেদন করতে পারবেন যশোর-ঝিনাইদ…
  • ০৮ মে ২০২৬
ফার্মাসিস্টস ফোরাম নর্দান ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ কমিটি অনু…
  • ০৮ মে ২০২৬
অডিট অফিসার নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ০৮ মে ২০২৬
উরি র‌্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর ক…
  • ০৮ মে ২০২৬
‘২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে’
  • ০৮ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9