নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির ৪১ সদস্যের কমিটি

০১ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ১২:১৭ AM
বিএনপির লোগো

বিএনপির লোগো © ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৪১ সদস্যের পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলটির ফেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি জানায়, নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে নিম্নোক্ত নেতৃবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন নজরুল ইসলাম খান। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু। সদস্য সচিব হিসেবে রয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বে আছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন—অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অবঃ) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, এডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডাঃ ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডাঃ হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, মিসেস আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওঃ কাজী মোঃ সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট সকলকে এই কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

দেশের ২,২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপন…
  • ০৮ আগস্ট ২০২৬
গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ…
  • ০৮ আগস্ট ২০২৬
চবির সিনেট অধিবেশন আজ: বাধার মুখে অংশ নিচ্ছেন না আ’লীগপন্থী…
  • ০৮ আগস্ট ২০২৬
নেত্রকোনায় জুতার কারখানায় অগ্নিকাণ্ড, ২৫ দোকান পুড়ে ছাই
  • ০৮ আগস্ট ২০২৬
বড় সুখবর পাচ্ছেন অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা
  • ০৮ আগস্ট ২০২৬