মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!

০১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ PM
মেঘনা আলম

মেঘনা আলম © সংগৃহীত

মডেল মেঘনা আলমের নামে কোনো গয়না, গাড়ি কিংবা আসবাবপত্র নেই। পেশায় তিনি রাজনৈতিক প্রশিক্ষক হলেও তার আয়ের প্রধান উৎস ব্যবসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।

ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেঘনা আলম। এ আসনে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা অন্তর্ভুক্ত। গত ২৮ ডিসেম্বর গণ অধিকার পরিষদ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যেই তা জমা দেন তিনি।

হলফনামার তথ্য অনুযায়ী, মেঘনা আলমের শিক্ষাগত যোগ্যতা রাজনৈতিক শিক্ষা বিষয়ে বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ সনদ। আয়ের উৎস হিসেবে তিনি উল্লেখ করেছেন, ব্যবসা থেকে বছরে তার আয় ৫ লাখ ৩০ হাজার টাকা। তার কাছে বর্তমানে নগদ অর্থ রয়েছে ২২ হাজার ৪৬৮ টাকা। এ ছাড়া সিটি ব্যাংকে তার ১ লাখ ১৫ হাজার টাকার এফডিআর রয়েছে। অন্যদিকে ক্রেডিট কার্ডে তার দায়ের পরিমাণ ১ লাখ ৫ হাজার ৮৭ টাকা।

সর্বশেষ আয়কর রিটার্ন অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ২৯ লাখ ৬৮ হাজার ৩৮১ টাকা। এ বিপরীতে তিনি আয়কর দিয়েছেন ৮ হাজার টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার নামে ০.৬৫২৫ শতাংশ অকৃষি জমি রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ঢাকা-৮ আসনে মেঘনা আলম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইসির নির্ধারিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬