সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

০১ জানুয়ারি ২০২৬, ১০:৫২ PM
সরকারের লোগো

সরকারের লোগো © সংগৃহীত

১৩ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি আবেদন আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের অসামরিক খাতের ১৩তম থেকে ২০তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বরৎশাদিত সংস্থায় কর্মরত কর্মচারীর সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সকল গ্রেডের অঙ্কহ, অবসরপ্রাপ্ত ও যুক্ত কর্মচারীর সন্তানদেয় 'শিক্ষাবৃত্তি'র দরখাস্ত আহ্বান করা হলো। 

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক প্রদেয় ২০২৫-৬০২৬ অর্থবছরের সরকারের অসামরিক খাতের ১৩তম হতে ২০তম গ্রেডে কর্মরত কর্মচারীর (ডাক, তার ও দুরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীগন ব্যতীত) ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সন্তানদের ‘শিক্ষাবৃত্তি’ এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অবল গ্রেডের অবস্যপ্রাপ্ত, অক্ষম ও মৃত কর্মচারির সন্তানদের ‘শিক্ষাবৃত্তি'র অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে। 

আবেদনকারীকে আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (www.bli.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। ১ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫টার মধ্যে দাখিলকৃত আবেদনসমূহ বিবেচনার জন্য গৃহীত হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬