জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যুতে আদালতের রায়ের কপির অপেক্ষায় ইসি

০১ জুন ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৪:৪৩ PM
নির্বাচন ভবনে ব্রিফিং করেন ইসি সচিব মো. আখতার আহমেদ

নির্বাচন ভবনে ব্রিফিং করেন ইসি সচিব মো. আখতার আহমেদ © টিডিসি

জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও নির্বাচন কমিশনের কাছে প্রতীক বরাদ্দ-সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের রায়ের কপি পাওয়ার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের লিখিত রায় ও পর্যবেক্ষণ হাতে পেলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ রবিবার (১ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ।

তিনি বলেন, ‘এখনো পর্যন্ত আমরা আদালতের কোনো পর্যবেক্ষণ (অবজারভেশন) পাইনি। সেটি পাওয়ার পর আইনি দিক যাচাই করে কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’

প্রসঙ্গত, ২০১৩ সালে হাইকোর্ট একটি রায়ে দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করে। ওই রায়ের পরিপ্রেক্ষিতে দলটি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারায়। আজ সকালে হাইকোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দেন।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬