‘সরকারের ওপর চাপ আছে কি না’—সাংবাদিকের প্রশ্নের উত্তরে যা বললেন উপদেষ্টা

২৩ মে ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:১০ PM
সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান © ফাইল ফটো

অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আজ শুক্রবার (২৩ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ‘বিষয়টা হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কি না? আমাদের বিবেচনার বিবেকে ওইটাই একমাত্র চাপ। চাপ হচ্ছে আমাদের পারফরম্যান্সের চাপ। আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করতে পারি, তাহলেই আমাদের দায়িত্বে থাকা প্রাসঙ্গিক।’

উপদেষ্টা বলেন, ‘আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি (প্রধান উপদেষ্টা) একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক-সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয়। ‘

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬