দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়াল

২৩ মে ২০২৫, ১০:২৪ AM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৮:৩৬ AM
শ্রমিক

শ্রমিক © সংগৃহীত

দৈনিক ভিত্তিতে সাময়িকভাবে নিয়োজিত শ্রমিকের মজুরির হার ১৫০ টাকা থেকে ২২৫ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়েছে।

নতুন এ মজুরি হার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। একই সঙ্গে ওইদিন থেকে ইতোপূর্বে মজুরি সংক্রান্ত জারিকৃত আদেশ বা পরিপত্রগুলো বাতিল বলে গণ্য হবে।

পরিপত্র অনুযায়ী, আগামী ১ জলাই থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৮০০ টাকা। বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৭৫ টাকা। অর্থাৎ এই এলাকায় শ্রমিকের মজুরি বাড়ছে ২০০ থেকে ২২৫ টাকা পর্যন্ত।

বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৭৫০ টাকা। বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৫০ টাকা। এ ছাড়া জেলা ও উপজেলা এলাকার ক্ষেত্রে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৭০০ টাকা। 

বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৫০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫০০ টাকা। নীতিমালা অনুযায়ী, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ১৮ থেকে ৫৮ বছর বয়সের মানসিক ও শারীরিকভাবে সক্ষম যে কেউ এ নীতিমালার আওতায় সাময়িক শ্রমিক হিসেবে যোগ্য বলে বিবেচিত হবেন।

ট্যাগ: শ্রমিক
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬