ভারত-পাকিস্তান সংঘাত

সীমান্তবর্তী জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

০৭ মে ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
আইজিপি বাহারুল ইসলাম

আইজিপি বাহারুল ইসলাম © ফাইল ফটো

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশে যেন কোনোভাবে না পড়ে, সে লক্ষ্যে সীমান্তঘেঁষা জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

আজ বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ–২০২৪’-এর চূড়ান্ত পর্ব শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের সংঘাতের সুযোগ নিয়ে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যাতে দেশে অনুপ্রবেশ করতে না পারে, কিংবা দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।’

আরো পড়ুন: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, পাল্টা হামলায় ভারতে ১০ জনের মৃত্যু

এ সময় বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশন (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জাপানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ ব্রাজিলের
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন জাপানের
  • ২৯ জুন ২০২৬
ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের, আহত ২
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার
  • ২৯ জুন ২০২৬
১৮ দিন বয়সি নবজাতকসহ যেভাবে ধ্বংসস্তূপ বেঁচে ফিরলেন মা
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল-জাপান ম্যাচের দায়িত্বে পেনাল্টি দিয়ে নির্বাসিত সেই …
  • ২৯ জুন ২০২৬