লালগালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ এপ্রিল ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লালগালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

লালগালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা © সংগ্রহীত

সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি। সবার সামনেই উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

সিলেটে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ সময় রাগ করে বলেতে শোনা গেছে, কতবার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা।

এরপর তিনি থানার ভেতরে প্রবেশ করার পরপরই এসব লাল গালিচা সরিয়ে ফেলতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।

হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬
‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬