পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবেন

দেশবাসীকে ঈদের শুভেচ্ছায় ড. ইউনূস
৩০ মার্চ ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ রবিবার (৩০ মার্চ) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদে পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দসহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব পরিবারের খোঁজ-খবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। আমি এই কামনা করছি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদের জামায়াতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবেন। সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। এই আহ্বান জানাচ্ছি। সকলের জীবন সার্থক হোক আনন্দময় হোক। মহান আল্লাহ আমাদরে সহায় হোক। সবাইকে ঈদ মোবারক।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬